প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ২১:৭

জয়পুরহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ দক্ষিণ বাসুদেবপুর বিওপির একটি চৌকস টহল দল হিলি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করে।
