প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৮

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বরিশাল নগরীতে অটোরিকশা, সিএনজি, বাস ও নৌপরিবহন খাতে ভাড়া নিয়ে চরম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্ধারিত সরকারি ভাড়া তালিকার কার্যকর প্রয়োগ না থাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বাড়ছে। ফলে নগরজুড়ে যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে বাকবিতণ্ডা প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সচেতন নাগরিকদের মতে, ভাড়া নির্ধারণ ও বাস্তবায়নে প্রশাসনিক সমন্বয়ের অভাব থাকায় পরিবহন খাতে অরাজকতা তৈরি হয়েছে। দ্রুত সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
