প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:৯

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ও দক্ষিণ লেদা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
