প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:২২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ ভেসে আসার ঘটনা উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে কাউয়ার চর সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপটি ভেসে আসে।
