রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা পারভীন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১২ টার দিকে ডিসি নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, ক্রিকেট বল, দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান খান, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা।