প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
