প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৮:১৫

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও একটি মেকারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
