প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১৯:৮

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাঁচারিবাড়ী বাজার এলাকায় সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক হাওলাদারের বিরুদ্ধে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারসংলগ্ন খালের ভেতরে রড দিয়ে পিলার নির্মাণ করা হয়েছে এবং সেখানে নির্মাণ কাজের প্রস্তুতি চলছিল। কয়েকজন শ্রমিককে কাজ করতে দেখা যায়।
