প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ২১:৫৯

বরিশাল নগরী, নলছিটি ও ঝালকাঠিতে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহের কারণে নগরবাসী তীব্র লোডশেডিংয়ে ভুগছে। পিক আওয়ারে যেখানে বিদ্যুতের চাহিদা ৯৫ মেগাওয়াট, সেখানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ৫০ মেগাওয়াট। অফপিক সময়ে ৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট।
