প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৭

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একমাত্র ফিলিং স্টেশনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র জ্বালানি সংকট। তেলের আশায় গত রাত থেকেই মোটরসাইকেল আরোহীরা সড়কে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে বাধ্য হয়েছেন। অনেকেই সড়কের পাশে অবস্থান নিয়ে রাত কাটিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে হিলি ফিলিং স্টেশন এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
