
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ১৭:২৯

মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কার, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
