প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১২:৩৯

পটুয়াখালীর কুয়াকাটা পৌর মাছ বাজারে আবারও দেখা মিলেছে বিশালাকৃতির একটি কোরাল মাছের। প্রায় ২৩ কেজি ওজনের মাছটি সুন্দরবন সংলগ্ন সাগর এলাকায় জেলে ফারুক মাঝির জালে ধরা পড়ে। বুধবার (১ এপ্রিল) সকালে মাছটি বাজারে আনা হলে এক নজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়।
