প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৮:৭

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা এলাকায় অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত সালাম ভলকানাইজিং দোকানে যৌথ অভিযান পরিচালনা করে এই তেল উদ্ধার করা হয়।
