
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৯:৩২

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সামনে এসেছে দীর্ঘদিনের নিরাপত্তা ঘাটতি, অব্যবস্থাপনা ও ঘাট পরিচালনার বিশৃঙ্খলার ভয়াবহ চিত্র। সংশ্লিষ্টদের মতে, অরক্ষিত পন্টুন, ঢালু সংযোগ সড়ক এবং যানবাহনের বিশৃঙ্খল চলাচল মিলেই ফেরিঘাটটিকে কার্যত মৃত্যুফাঁদে পরিণত করেছিল।
