প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৮:৭

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিকে আরও লাভজনক করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। খুব শিগগিরই বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করবেন, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন।
