বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শেষ হলো এক পরিবারের জীবনের গল্প, শ্বশুরবাড়িতে খোঁড়া হলো ৪ কবর

Gias uddin Roni
গিয়াস উদ্দিন রনি নোয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৭:৩৫

শেয়ার করুনঃ
শেষ হলো এক পরিবারের জীবনের গল্প, শ্বশুরবাড়িতে খোঁড়া হলো ৪ কবর

ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথেই শেষ হয়ে গেল একটি পরিবারের জীবনের গল্প। কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায়। জানা যায়, ঢাকামুখী একটি প্রাইভেটকারকে স্টার লাইন পরিবহনের দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর একই পরিবারের চার সদস্য মারা যান।

নিহতরা হলেন—নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বাসিন্দা মুফতি আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝরনা বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। গুরুতর আহত তাদের আরেক ছেলে আবরার (১২) কুমিল্লার ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা
মুফতি আব্দুল মমিন ঢাকার মোহাম্মদপুরে জামিয়া আরাবিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। তিন ছেলে ও এক মেয়ের জনক তিনি। ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি এলেও গ্রামের বাড়িতে নিজস্ব ঘর না থাকায় ছোট ভাইয়ের ঘরে অবস্থান করতেন। পরে জেলা শহর মাইজদীতে শ্বশুরবাড়িতে ওঠেন পরিবারসহ। ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় ফিরছিলেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বশাহাজী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে শ্বশুরবাড়ির কবরস্থানে পাশাপাশি চারটি কবরে দাফন করা হবে। ইতোমধ্যে কবর খোঁড়ার কাজ শেষ হয়েছে। লাশবাহী গাড়ি কবরস্থানের পাশে অবস্থান করায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

চার ভাই ও তিন বোনের মধ্যে মমিন ছিলেন তৃতীয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের গ্রামের বাড়ি পরিদর্শন করেছে। একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে নোয়াখালী ও লক্ষ্মীপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সড়কদুর্ঘটনাকুমিল্লা_দুর্ঘটনাঈদযাত্রা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

এ সম্পর্কিত আরও পড়ুন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এতে সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের অভিযোগ উঠেছে। এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ইজিবাইককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পূর্বপরিকল্পনা, আইফোন হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য এবং হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে। তিন জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন নেওয়া এবং প্রথম আঘাতের বিষয়ে বেশ মিল রয়েছে। তবে হত্যার পর কে কোথায় গিয়েছিল, সে বিষয়ে বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। কুমিল্লা বর্ডার গার্ড

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে তার মুদিখানার দোকানে আগুন ধরিয়ে দেয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর নগরীর