বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পদ্মায় বাসডুবি: পরিবারের কাছে হস্তান্তর ২৩ জনের মরদেহ

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ৮:৪৩

শেয়ার করুনঃ
পদ্মায় বাসডুবি: পরিবারের কাছে হস্তান্তর ২৩ জনের মরদেহ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ তলিয়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি নদীর তলদেশ থেকে ওপরে তুলে আনে। বাস উদ্ধারের সময় পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ২৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হস্তান্তরকৃত ২৩ জনের পরিচয়: রেহেনা আক্তার(৬১) স্বামী- মৃত ইসমাঈল হোসেন খান, গ্রাম- ভবানীপুর, লালমিয়া সড়ক, রাজবাড়ী পৌরসভা, মর্জিনা খাতুন (৫৬) স্বামী- মো: আবু বক্কর সিদ্দিক, গ্রাম- মজমপুর, ওয়ার্ড নং-১৮, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া, রাজীব বিশ্বাস (২৮) পিতা- হিমাংশু বিশ্বাস, গ্রাম+ডাকঘর - খাগড়বাড়ীয়া, থানা- কুষ্টিয়া সদর, জহুরা অন্তি (২৭) পিতা- মৃত ডা: আবদুল আলীম, গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড,  রাজবাড়ী পৌরসভা, কাজী সাইফ (৩০) পিতা- কাজী মুকুল,  গ্রাম- সজ্জনকান্দা, ৫ নং ওয়ার্ড,  রাজবাড়ী পৌরসভা, মর্জিনা আক্তার(৩২) স্বামী- রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ,  রাজবাড়ী,  

ইস্রাফিল (৩) পিতা- দেলোয়ার হোসেন,  গ্রাম- ধুশুন্দু, ইউপি- সমাজপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া, সাফিয়া আক্তার রিন্থি(১২), পিতা-রেজাউল করিম, গ্রাম- চর বারকিপাড়া, ইউপি- ছোট ভাকলা, উপজেলা- গোয়ালন্দ, রাজবাড়ী, ফাইজ শাহানূর(১১) পিতা- বিল্লাল হোসেন, গ্রাম- ভবানীপুর, ইউপি- বোয়ালিয়া, উপজেলা-কালুখালী, রাজবাড়ী, তাজবিদ(৭) পিতা- কেবিএম মুসাব্বির, ৫ং ওয়ার্ড, সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী, আরমান খান(৩১), পিতা- আরব খান, পশ্চিম খালখোলা, উপজেলা- বালিয়াকান্দি, রাজবাড়ী। (গাড়ির চালক),  নাজমিরা @ জেসমিন(৩০), স্বামী- আব্দুল আজিজ, গ্রাম- বেলগাছি, ইউপি- মদেন্দ্রপুর, উপজেলা-কালুখালী, রাজবাড়ী, লিমা আক্তার(২৬) পিতা- সোবাহান মন্ডল, গ্রাম-রামচন্দ্রপুর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী, 

জোস্ন্যা (৩৫) স্বামী- মান্নান মন্ডল, গ্রাম- বড় চর বেনি নগর, ইউপি- মিজানপুর, রাজবাড়ী সদর, রাজবাড়ী, মুক্তা খানম(৩৮) স্বামী- মৃত জাহাঙ্গীর আলম, পিতা- সিদ্দিকুর রহমান,  গ্রাম- নোয়াধা, ইউপি- আমতলী, উপজেলা- কোটালীপাড়া, গোপালগঞ্জ,  নাছিমা (৪০) স্বামী- মৃত নূর ইসলাম, গ্রাম-মথুয়ারাই, ইউপি-পলাশবাড়ী, উপজেলা-পার্বতীপুর , দিনাজপুর,  আয়েশা আক্তার সুমা(৩০), স্বামী- মো: নুরুজ্জামান, গ্রাম- বাগধুনিয়া পালপাড়া, উপজেলা-আশুলিয়া, ঢাকা জেলা, সোহা আক্তার(১১) পিতা- সোহেল মোল্লা, গ্রাম- রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী, আয়েশা সিদ্দিকা(১৩)পিতা- গিয়াসউদ্দিন রিপন, গ্রাম + ইউপি- সমসপুর, উপজেলা-খোকসা, কুষ্টিয়া,  আরমান(৭ মাস), পিতা- নুরুজ্জামান, গ্রাম- খন্দকবাড়িয়া, ইউপি- কাচেরকোল, উপজেলা-শৈলকুপা, ঝিনাইদহ, আব্দুর রহমান(৬) পিতা-আব্দুল আজিজ, গ্রাম- মহেন্দ্রপুর, ইউপি-রতনদিয়া, উপজেলা- কালুখালী, রাজবাড়ী, সাবিত হাসান(৮) পিতা- শরিফুল ইসলাম, গ্রাম- আগমারাই, ইউপি-দাদশি, রাজবাড়ী সদর, রাজবাড়ী, আহনাফ তাহমিদ খান (২৫) পিতা- ইসমাইল হোসেন খান, গ্রাম-ভবানীপুর, ৮নং ওয়ার্ড, রাজবাড়ী সদর।

দৌলতদিয়া_দুর্ঘটনাফেরিঘাট_ট্র্যাজেডিবাস_দুর্ঘটনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
জানা গেছে, সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ৪৫ আসনের বিপরীতে চালকের কেবিনসহ ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ, জেলা পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে যোগ দেয়। উদ্ধার অভিযান চলাকালে ফেরিঘাট এলাকায় নিখোঁজ যাত্রীদের স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

ঘটনাস্থলে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ যাত্রীদের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ডুবুরি দল স্রোত ও গভীরতার ঝুঁকি মোকাবিলা করে কাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, ফেরিতে যানবাহন ওঠানামার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।

পদ্মা নদীর বুকে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে এত প্রাণহানিতে রাজবাড়ীসহ আশপাশের জেলাগুলোতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

আফগান সন্ত্রাসী ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

আফগান সন্ত্রাসী ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

ইরানের সঙ্গে দ্রুত চুক্তি না হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত চুক্তি না হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্প

হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসুর ওয়াকআউট: সাদিক

হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসুর ওয়াকআউট: সাদিক

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ

এ সম্পর্কিত আরও পড়ুন

তীব্র গরমে গোয়ালন্দ হাসপাতালে ফ্যান সংকটে রোগীদের দুর্ভোগ

তীব্র গরমে গোয়ালন্দ হাসপাতালে ফ্যান সংকটে রোগীদের দুর্ভোগ

তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় রাজবাড়ীর গোয়ালন্দ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই রোগীর ভিড় বাড়ছে। তবে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমে দুর্ভোগ আরও বেড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ডের বারান্দায় রোগীদের জন্য বেড থাকলেও সব

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এতে সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের অভিযোগ উঠেছে। এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ইজিবাইককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পূর্বপরিকল্পনা, আইফোন হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য এবং হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে। তিন জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন নেওয়া এবং প্রথম আঘাতের বিষয়ে বেশ মিল রয়েছে। তবে হত্যার পর কে কোথায় গিয়েছিল, সে বিষয়ে বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। কুমিল্লা বর্ডার গার্ড