প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১০:৫১

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যের কায়ুকতো শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। সোমবার চালানো ওই হামলায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় সহায়তাকর্মী ওয়েই হান ওংও হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। জাতিসংঘ বলছে, আহতদের অনেকের অবস্থা গুরুতর এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
