প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ২২:০

সারাদেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁও জেলাতেও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হলেও সড়কে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন না।
