প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ২১:২৪

নবাবগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় পানি ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সেচ খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চলতি বোরো মৌসুমে কৃষকরা আর্থিকভাবে বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
