শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬২৮ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভিজিএফ কার্ড নিয়ে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৫০

মোঃ আতিকুর রহমান টুটুল
মোঃ আতিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৬:২

শেয়ার করুনঃ
ভিজিএফ কার্ড নিয়ে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৫০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে ভিজিএফ কার্ড চাইতে গেলে যুবদল নেতা শামীম হোসেন লস্করের সঙ্গে তার বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

এই ঘটনার জের ধরে সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতব্বররা বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠকে বসেন। তবে শালিস চলাকালীন উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও

উপজেলা প্রশাসনের কাজ হবে দৃশ্যমান ও জবাবদিহিমূলক: অর্থ উপদেষ্টা

উপজেলা প্রশাসনের কাজ হবে দৃশ্যমান ও জবাবদিহিমূলক: অর্থ উপদেষ্টা
রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার পর এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

ভিজিএফকার্ডসংঘর্ষশৈলকুপা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

সর্বশেষ সংবাদ

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

জ্বালানি তেলের দাম বাড়বে না, পরিবহনে সংকটও হবে না: মন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়বে না, পরিবহনে সংকটও হবে না: মন্ত্রী

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

উপজেলা প্রশাসনের কাজ হবে দৃশ্যমান ও জবাবদিহিমূলক: অর্থ উপদেষ্টা

উপজেলা প্রশাসনের কাজ হবে দৃশ্যমান ও জবাবদিহিমূলক: অর্থ উপদেষ্টা

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

এ সম্পর্কিত আরও পড়ুন

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

রামপালে নিহত একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোংলা পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাকসহ ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা সরকারি কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো.

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

‎খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাফি (৮) নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুরটি মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত এবং পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। নিহত রাফী মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ‎ ‎প্রত্যক্ষদর্শী ও

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

নোয়াখালীতে পুকুর সেচে কচুরিপানার নিচে মিলল অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুর সেচতে গিয়ে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশের বেশি বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে অবস্থিত মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ওই বিদ্যালয়ের পুকুরে মাছ ধরার জন্য সেচ মেশিন বসানো হয়।

উপজেলা প্রশাসনের কাজ হবে দৃশ্যমান ও জবাবদিহিমূলক: অর্থ উপদেষ্টা

উপজেলা প্রশাসনের কাজ হবে দৃশ্যমান ও জবাবদিহিমূলক: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কাজ হবে দৃশ্যমান ও জবাবদিহিমূলক। যাতে সাধারণ মানুষ সহজেই তাদের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জবাবদিহিতা চাইতে পারে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অডিটোরিয়ামে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ মার্চ) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন: সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক