প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ১৫:৫৯

ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সেমাই কারখানায়। তবে এই সুযোগে কিছু অসাধু মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ভোক্তারা। প্রশাসন বলছে, নিয়মিত অভিযান চলছে; প্রয়োজন হলে কারখানা সিলগালা করা হবে।

