
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৯

নির্বাচনী এলাকার মানুষের অধিকার রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব উল্লেখ করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, প্রশাসনের প্রতিটি দপ্তর জনগণের করের টাকায় পরিচালিত হয়। তাই জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা হয়রানি বরদাশত করা হবে না। সেবা প্রত্যাশীরা যেন সরকারি কোনো অফিসে এসে অযথা ভোগান্তি বা বিলম্বের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)ৃ দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
