প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩

বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ ইউসুফ–এর বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন করেছেন নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নারীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
