প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬

পটুয়াখালীর মহিপুর এলাকায় মাত্র দুই হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কেয়ার মডেল হাসপাতাল–এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলার জন্য স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। ইতোমধ্যে হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
