
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

ভোট আসে, ভোট যায়—কিন্তু দূরত্ব কমে না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনে এই কথাটিই যেন বাস্তব সত্য। জাতীয় নির্বাচন এলেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ নৌ, সড়ক ও বালুময় পথ পাড়ি দিয়ে ভোটকেন্দ্রে পৌঁছাতে হয় এসব চরবাসীকে।
