
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৫

মৌলভীবাজার শহরের চৌমুহনা পয়েন্টে চাঁদার টাকা না দেয়ার অপরাধে ১২ বছরের এক শিশু লাড্ডু বিক্রেতাকে মারধর ও লাথি মেরে তার লাড্ডু ফেলে দেয়ার অভিযোগ উঠেছে রতন নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি প্রত্যক্ষ করে তাৎক্ষণিক প্রতিবাদ জানান শতাধিক মানুষ। তারা অভিযুক্ত চাঁদাবাজ যুবককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
