বুধবার, ১ এপ্রিল, ২০২৬১৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ইনিউজে সংবাদ প্রকাশ: রাজনগরে কোটি টাকা আত্মসাতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ২০:৪৬

শেয়ার করুনঃ
ইনিউজে সংবাদ প্রকাশ: রাজনগরে কোটি টাকা আত্মসাতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজনগর উপজেলা পরিষদে চেক জালিয়াতি করে দেড় কোটি আত্মসাতে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাজনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৯ নভেম্বর ইনিউজ৭১ডটকমে ‘ রাজনগরে চেক জালিয়াতিতে কোটি টাকা আত্মসাত ফাঁস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের টনক নড়ে প্রশাসনে। নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। জেলার সচেতন নাগরিক সমাজ অনলাইনে প্রতিবাদে সোচ্চার হন। অবশেষে প্রতিবাদটি অফলাইনও ছড়িয়ে পড়ে। সোমবার অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাজনগর সদর ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলাম মাল্লুমও সঞ্চালনা করেন সাংবাদিক আহমদ উর রহমান ইমরান। বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম বকুল, রাজনগর ইয়ুথ  ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম রাসেল, সমাজকর্মী আজিজুল হক রিপন, রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাছুমুর রহমান, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ তোয়াবুর রহমান, সাংবাদিক মো. ফরহাদ  হোসেন, চিকিৎসক শাহ আবুবকর সুমন, ব্যবসায়ী ফয়ছল আহমদ, সিলেট ‘ল’ কলেজের কলেজের সাবেক ছাত্রদল নেতা বদরুল ইসলাম সাহেদ ও শিক্ষার্থী ফজলে রাব্বি খান প্রমুখ। বক্তারা বলেন,  সরকারের দেড় কোটি টাকা আত্মসাত সিন্ডিকেটের মূলহুতা রাজনগরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা, প্রশাসনিক কর্মকর্তা মো: বাদশা মিয়া এবং সাবেক সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (বর্তমানে বড়লেখার সিএ) অনুপ চন্দ্র দাশ। বক্তারা জড়িতদের আইনের আওতায় এনে যথাযত শাস্তির দাবি করেন এবং সভা শেষে ইউএনও বরাবর স্মারকলিপি জমা দেন। এদিকে অনুসন্ধানে জানা যায়, প্রতারণা ও চেক জালিয়াতিতে মোট এক  কোটি ৭৩ লক্ষ টাকা আত্মসাতের বাইরেও রাজনগর উপজেলা পরিষদের সাবেক সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অনুপ দাস শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ এলাকার ডুপ্লেক্স বাসভবনসহ রাতারাতি নামে বেনামে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। জানা যায়, তার স্ত্রী ঝুমি রানী সরকার বর্তমানে  ডেপুটেশনে শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। বড়লেখার ইউএনও গালিব চৌধুরী জানান, অনুপ দাস রাজনগর উপজেলায় যেভাবে  চেক জালিয়াতি করেছেন  সেই কায়দায় বড়লেখায়ও ২২ লক্ষ টাকা জালিয়াতি করেছেন। তবে তার স্ত্রীর মাধ্যমে এই টাকা পরিশোধ করলেও তিনি গত ৬ নভেম্বর  থেকে কর্মস্থলে অনুপস্থিত। আমরা তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে। কবে বরখাস্ত করেছেন জানতে চাইলে তিনি বলেন, চলতি মাসে র আমরা বরখাস্তের চিঠি ইস্যু করেছি। পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর করা হলো কিনা প্রশ্নে তিনি বলেন, আসলে কর্মস্থল থেকে তিনি যে দিন থেকে অনুপস্থিত এই তারিখে বরখাস্ত করা হয়েছে। রাজনগর এবং জেলা প্রশাসন থেকে তদন্ত প্রতিবেদন আমাদের হাতে গত বৃহস্পতিবার এসে পৌছেছে, তাই চিঠি ইস্যু করতে দেরি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বরখাস্ত করা হয়েছে। 

অন্যদিকে খোলা কাগজে সংবাদ প্রকাশের পর থেকে রাজনগর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া পরিষদে অনুপস্থিত রয়েছেন। অনেকদিন অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি।  দেখা গেছে তার বসার কক্ষ তালাবদ্ধ। অনেকের ধারণ চেক জালিয়াতির সাথে তার সংশ্লিষ্টতা মুছে ফেলতে ফাইল গায়েব করে গা ডাকা দিয়েছেন। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আর্থিক অনিয়ম, টেন্ডার ইজারা প্রক্রিয়ায় অনিয়ম, মাঠ পর্যায়ের দাপ্তরিক কাজে সুবিধা আদায় এবং দপ্তরের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। সাবেক ইউএনও শাপলা বলেন, এসব অনিয়ম দুর্নীতিতে তার কোনো সম্পৃক্ততা নেই প্রতারণা চেক জালিয়াতি সব দায় সিএ অনুপ দাসের। 

আত্মসাতশাস্তির দাবিমানববন্ধন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!

হিলিতে নেশার টাকার জন্য নবজাতকের ওপর মায়ের নির্মমতা!
সিএ অনুপ দাস এবং প্রশাসনিক কর্মকর্তা বাদশা মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনগর উপজেলার ভারপ্রাাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত চলছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন। 

প্রসঙ্গত, সদ্যবিদায়ী জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন গত ২৮ অক্টোবর রাজনগর উপজেলা পরিষদ পরিদর্শনে গেলে হাটবাজার ব্যবস্থাপনা, ক্যাশ বহি, সাধারণ তহবিল, রাজস্ব তহবিল, উন্নয়ন তহবিলের ব্যাংক স্টেটমেন্ট ও রেজিস্টার পরীক্ষা নিরীক্ষার সময় বিশাল অঙ্কের জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

সর্বশেষ সংবাদ

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

হরমুজ খুলতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল

বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল

তেল সংকট আর নিষেধাজ্ঞায় দিশেহারা উপকূলের জেলেরা

তেল সংকট আর নিষেধাজ্ঞায় দিশেহারা উপকূলের জেলেরা

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিভক্ত, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিভক্ত, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য

এ সম্পর্কিত আরও পড়ুন

তেল সংকট আর নিষেধাজ্ঞায় দিশেহারা উপকূলের জেলেরা

তেল সংকট আর নিষেধাজ্ঞায় দিশেহারা উপকূলের জেলেরা

পটুয়াখালীর অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর-মহিপুর বন্দরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে রয়েছে হাজারো মাছ ধরার ট্রলার। জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে এসব ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। ফলে তীরে বসে অলস সময় পার করছেন ট্রলারের মাঝি-মাল্লারা। সামনে ৫৮ দিনের সরকারি মৎস্য আহরণ নিষেধাজ্ঞা শুরু হতে যাওয়ায় জেলেদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুমের এই সময়টি সাধারণত উপকূলীয়

কুয়াকাটা ২৩ কেজির কোরাল মাছ ৩০ হাজার টাকায় বিক্রি, আত্মহারা জেলে

কুয়াকাটা ২৩ কেজির কোরাল মাছ ৩০ হাজার টাকায় বিক্রি, আত্মহারা জেলে

পটুয়াখালীর কুয়াকাটা পৌর মাছ বাজারে আবারও দেখা মিলেছে বিশালাকৃতির একটি কোরাল মাছের। প্রায় ২৩ কেজি ওজনের মাছটি সুন্দরবন সংলগ্ন সাগর এলাকায় জেলে ফারুক মাঝির জালে ধরা পড়ে। বুধবার (১ এপ্রিল) সকালে মাছটি বাজারে আনা হলে এক নজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। জেলে ফারুক মাঝি জানান, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল পাতার সময় মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা শিমু ঘুমের ওষুধ সেবন করে আ'ত্ম'হ'ত্যা'র চেষ্টা করেছেন। সোমবার ৩০ মার্চ খাদিজা শিমু তার বাবার বাড়িতে সবার অজান্তেই ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন বিষয়টা জানতে পেরে তাৎক্ষণিক ভাবে তাকে দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশনে ভর্তি করায়।  তিনি বর্তমানে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে  চিকিৎসাধীন রয়েছে বর্তমানে চিকিৎসকরা

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

দিনাজপুরের বিরামপুরে চার বছরের সম্পর্কের জেরে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বিয়ের দাবীতে অনশন শুরু করেছেন। ঘটনা ঘটে বিরামপুর উপজেলার মোকন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, আব্দুল কাদেরের ছেলে ফিরোজ কবির তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছেন। মেয়েটির দাবি, ফিরোজ কবির শারীরিক সম্পর্ক স্থাপন করেছে এবং অন্য কোথাও বিয়ে দিলে হুমকি দিচ্ছিল। শুক্রবার তাদের বাড়িতে বিয়ের

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ