বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬২৩ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মৌলভীবাজার-৩: ১১ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ ও পথযাত্রা

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৫

শেয়ার করুনঃ
মৌলভীবাজার-৩: ১১ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ ও পথযাত্রা

মৌলভীবাজারে গণভোটে হ্যাঁ-এর গণসংযোগ কর্মসূচি ও বিশাল পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের, প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলালের নেতৃত্বে গতকাল বিকেলে মৌলভীবাজার শহরে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী পদযাত্রা ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে গণসংযোগ কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে গণসংযোগ কর্মসূচি ও দেয়াল ঘড়ি প্রতীকের পদযাত্রা শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক, কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ের সামনে গিয়ে পথসভার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়। 

এসময় ১১ দলীয় জোটের, প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেয়াল ঘড়ি  প্রতীকের মাওলানা আহমদ বিলাল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট অনুষ্ঠিত হবে। যদি ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় তাহলে দেশে আর স্বৈরাচার ফিরে আসবে না। তিনি সবাইকে গণভোটের পক্ষ্যে হ্যাঁ ভোট দেয়ার আহবান জানান। কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামছুজ্জামান চৌধুরী, জেলা খেলাফত মজলিস সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম, শহর খেলাফত মজলিস সভাপতি মাওলানা কাজী হারুনুর রশিদ, জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমানসহ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

কুমিল্লা-৪ : ট্রাকে সমর্থন বিএনপির, চাপে পড়তে পারেন হাসনাত

কুমিল্লা-৪ : ট্রাকে সমর্থন বিএনপির, চাপে পড়তে পারেন হাসনাত
মাওলানা আহমদ বিলাল আরো বলেন, আমাকে জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আশাবাদী, যেভাবে গণজোয়ার সৃৃষ্টি হয়েছে আমরা বিজয় আমাদের নিশ্চিত। তিনি বলেন, আমি নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া মৌলভীবাজার থেকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়ক এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চারলেনে রূপান্তর, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং সার্বিক যাতায়াত সুবিধা বৃদ্ধিকে অগ্রধিকার দেওয়া হবে। এসব কর্মসূচিতে খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিসের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

মৌলভীবাজার-৩গণসংযোগ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের আগমন উপলক্ষে হিলিতে বিএনপির স্বাগত মিছিল

তারেক রহমানের আগমন উপলক্ষে হিলিতে বিএনপির স্বাগত মিছিল

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

জামায়াত-এনসিপি ক্ষমতায় থেকে নির্বাচন করছে : মির্জা আব্বাস

জামায়াত-এনসিপি ক্ষমতায় থেকে নির্বাচন করছে : মির্জা আব্বাস

বিএনপির সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: চরমোনাই পীর

বিএনপির সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: চরমোনাই পীর

মৌলভীবাজার-৩: ১১ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ ও পথযাত্রা

মৌলভীবাজার-৩: ১১ দলীয় জোট প্রার্থীর গণসংযোগ ও পথযাত্রা

এ সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের আগমন উপলক্ষে হিলিতে বিএনপির স্বাগত মিছিল

তারেক রহমানের আগমন উপলক্ষে হিলিতে বিএনপির স্বাগত মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের দিনাজপুর-৬ আসনের নির্বাচনি এলাকা বিরামপুরে আগামী ৭ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর নির্বাচনি পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেই উপলক্ষে হাকিমপুর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।  এদিকে আজ রাত সাড়ে আটটায়

উজানচরে ধানের শীষের পক্ষে উপজেলা বিএনপি'র গণসংযোগ

উজানচরে ধানের শীষের পক্ষে উপজেলা বিএনপি'র গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ চালিয়েছে গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা বাজারে সংক্রান্ত আলোচনা শেষে নেতৃবৃন্দ জনগণের মাঝে ধানের শীষের নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করেন তারা।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ

নির্বাচনী দায়িত্বে সৎ, ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাচাই করা হয়েছে: কক্সবাজার ডিসি

নির্বাচনী দায়িত্বে সৎ, ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাচাই করা হয়েছে: কক্সবাজার ডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম এবং ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পৌরসভার টেকনাফ সরকারী এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় এবং টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, নির্বাচনের জন্য সৎ, দক্ষ, যোগ্য এবং

হিজলায় হিন্দু সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

হিজলায় হিন্দু সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

বরিশালের হিজলা আর্মি ক্যাম্পে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এই সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ৪১ বীর সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম  স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন

মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ইটভাটা মালিকের সংবাদ সম্মেলন

মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ইটভাটা মালিকের সংবাদ সম্মেলন

মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মেসার্স রাবেয়া এন্টার প্রাইজ ব্রিকস (আরএন্ডবি) ব্রিকসের মালিক মোঃ নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের বড়পুল এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের তৃতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইটভাটার মালিক হাজী মোঃ নাসির উদ্দিন বলেন, ২০২৩ সালে ২০ লক্ষ টাকা দিয়ে আমি মোঃ তরিকুল ইসলামের মালিকানাধীন সততা ব্রিকস ইট