
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১৯:১

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদে চেক জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারের এক কোটি একান্ন লক্ষ চার শত পঞ্চান্ন টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠে এসেছে উপজেলা পরিষদের সাবেক সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অনুপ দাসের বিরুদ্ধে। বর্তমানে তিনি বড়লেখা উপজেলায় কর্মরত থাকলেও ঘটনার পর থেকে ফোন বন্ধ রেখে আত্মগোপনে আছেন।
