বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অর্জন করছে মেধাবী শিক্ষার্থী মোছাঃ মিফতাহুল জান্নাত (মাইশা)।
মাইশা উপজেলার রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপিট এ ৫ম শ্রেণিতে অধ্যয়নরত।
জানা গেছে, এই বিদ্যাপিট থেকে ২০২৫ সালে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে মোট ৯২ জন ছাত্র ছাত্রী বৃত্তি পেয়েছে এবং উপজেলা পর্যায়ে সর্বোচ্চ বৃত্তি পেয়ে সুনাম অর্জন করছে।
মাইশা মোঃ মাহবুবুল আলম ও মোছাঃ মোরশেদা আলম দম্পতির কনিষ্ঠ মেয়ে। তার বাবা মোঃ মাহবুবুল আলম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও মা একজন গৃহিণী।
মিফতাহুল জান্নাত মাইশার মা-বাবা বলেন, ছোট বেলা থেকেই তার পড়াশোনা আগ্রহ অনেক বেশি এবং তার মেধাশক্তি অনেক বেশি। আমাদের ইচ্ছা মেয়ে ভবিষ্যতে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে এই চেষ্টা করছি। সেই সাথে সকলের নিকট আমাদের মেয়ের জন্য দোয়া কামনা করছি।
রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপিটের অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ (সবুজ) বলেন, ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ দেশের আশা ও জাতির সম্ভাবনা,ছাত্র ছাত্রীদের সৎ, মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা বন্ধপরিকর।
তিনি আরো বলেন, মিফতাহুল জান্নাত মাইশা অত্যন্ত ভদ্র ও মেধাবী ছাত্রী ,সে ভবিষ্যতে আরো সুনাম অর্জন করবে। বিদ্যালয়ের সকল শিক্ষকা মাইশার জন্য দোয়া করি বড় হয়ে সে যেন দেশ ও মানুষের জন্য কাজ করতে পারে।