প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ২১:০

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় ঘটনাটি ঘটে। জেলেরা তিনটি মাছ ধরার নৌকায় ছিলেন।
