প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১৪:২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতে ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের উত্তেজনার জেরে শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত আট গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।
