প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ২০:৭

ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ঝালকাঠির রাজাপুরে বাস টার্মিনালগুলোতে দেখা দিয়েছে তীব্র যাত্রী ভিড়। তবে এই সুযোগে কিছু পরিবহন সংস্থার বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও চট্টগ্রামগামী সাধারণ যাত্রীরা।
