প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ১৩:৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই পদে স্থায়ী কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এবং ব্যাহত হচ্ছে বিভিন্ন সরকারি সেবা কার্যক্রম।
