রবিবার, ৮ নভেম্বর, ২০২৬২৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে টি ট্যুরিজম প্রসারে করণীয় কর্মশালা অনুষ্ঠিত

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:৫১

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে টি ট্যুরিজম প্রসারে করণীয় কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি ট্যুরিজম প্রসারে করণীয় নির্ধারণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শনিবার (২২ আগস্ট) রাধানগর এলাকাস্থ হোটেল প্যারাগনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্নসচিব মিজ লায়লা আহমেদ। তিনি শ্রীমঙ্গলের চা বাগান ও পর্যটন সংক্রান্ত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেন, স্থানীয় পর্যটন শিল্প ও চা ট্যুরিজমকে সমন্বিতভাবে উন্নয়ন করা জরুরি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্নসচিব) মিজ সালেহা বিনতে সিরাজ। তিনি বলেন, শ্রীমঙ্গলে ট্যুরিজম প্রসারের জন্য নতুন নীতিমালা ও পরিকল্পনা গ্রহণ করা দরকার, যাতে পর্যটকরা এখানে সহজে ভ্রমণ ও আবাসনের সুযোগ পায়। কর্মশালায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মুহিবুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং শ্রীমঙ্গলের চা বাগান ও স্থানীয় হোটেল ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, সুযোগ ও চ্যালেঞ্জের ওপর আলোচনার সূচনা করেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় চা ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং এর জন্য স্থানীয় জনগণ, চা শ্রমিক ও ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

আরও

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এবং ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী। তারা শ্রীমঙ্গলের চা বাগান ও পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ এর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চা সংসদ (বিটিএ) সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জিএম শিবলি, জেরিন চা বাগানের জেনারেল ম্যানেজার সেলিম রেজা ও ফিনলে চা কোম্পানির ডিনস্টন ডিভিশনের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির। তারা পর্যটক আকর্ষণ বৃদ্ধি এবং চা বাগানের প্রচলিত কার্যক্রমকে আধুনিকীকরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

শ্রীমঙ্গলটি ট্যুরিজমবাংলাদেশ ট্যুরিজম বোর্ড
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কর্মশালায় বিভিন্ন হোটেল-মোটেল-রিসোর্টের প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, আদিবাসী ও চা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা শ্রীমঙ্গলের চা ট্যুরিজমকে প্রসারিত করতে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা, প্রচারণা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত বক্তারা বলেন, শ্রীমঙ্গলে পর্যটন শিল্পকে স্থায়ী ও লাভজনক করতে নতুন করণীয় নির্ধারণ, হোটেল ও রিসোর্ট মান উন্নয়ন, পর্যটক নিরাপত্তা ও পরিবেশ রক্ষা নিশ্চিত করতে হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেন, স্থানীয় প্রশাসন, চা শিল্প ও পর্যটন সংস্থার সহযোগিতায় শ্রীমঙ্গলকে দেশের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলা হবে।

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সর্বশেষ সংবাদ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

এ সম্পর্কিত আরও পড়ুন

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাজধানীর আরও চার স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।

ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড-সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে তাঁদের টেকনাফ মডেল থানায় নেওয়া হয়। এদিকে অভিযানে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির সময় সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭)

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাম্বুবান মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। এ

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১৫-১৬