বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শিক্ষার্থীদের ছয় দফায় থমকে গেল বরিশাল-ঢাকা মহাসড়ক, যাত্রীদের দুর্ভোগ

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৮:১১

শেয়ার করুনঃ
শিক্ষার্থীদের ছয় দফায় থমকে গেল বরিশাল-ঢাকা মহাসড়ক, যাত্রীদের দুর্ভোগ

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের সঠিক তথ্য প্রকাশসহ ছয় দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশালের ছাত্রসমাজ। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এই অবরোধ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ফলে পুরো মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে বরিশাল বিভাগের অন্তর্গত বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। গরম ও রোদের তীব্রতায় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো— শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, দুর্ঘটনায় নিহত ও আহতদের সুনির্দিষ্ট তালিকা ও পরিসংখ্যান প্রকাশ, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত, শিক্ষকের গায়ে হাত তোলা সেনা সদস্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ঝুঁকিপূর্ণ পুরাতন প্রশিক্ষণ বিমান বাতিল করে নিরাপদ বিমান চালুর ব্যবস্থা গ্রহণ।

আরও

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত
বিক্ষোভরত এক শিক্ষার্থী বলেন, “আমাদের বন্ধুরা আজ মৃত, কেউ কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। অথচ এখনো কেউ জানে না কতজন মারা গেছে বা আহত হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ঘটনাস্থলে মোতায়েন থাকা বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান, “শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে এবং প্রচুর যানবাহন আটকে আছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন, প্রশিক্ষণ বিমানের নামে বিপজ্জনক ও পুরোনো প্রযুক্তির বিমান ব্যবহার শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলছে। এ ঘটনার পূর্ণ তদন্ত এবং দায়ীদের শাস্তিরও দাবি জানান তারা।

বরিশাল-ঢাকা মহাসড়কঅবরোধ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

সর্বশেষ সংবাদ

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

রাজধানীর সিভিল এভিয়েশন হেড অফিসে পল্টনে গুলিবিদ্ধ বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা মহিউদ্দিন রতনের ওপর যুবলীগের কর্মী হিসেবে পরিচিত জুয়েল ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়েছেন। ঘটনার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। অভিযোগে আরও বলা হয়, ফ্যাসিবাদ কায়েমে অভিযুক্ত আওয়ামী লীগ ধীরে ধীরে আবারও সংগঠিত হচ্ছে এবং তাদের

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল হকের ছেলে। বিজিবি জানায়,

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবিতে কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পায়রা বন্দরের ছয় লেন সড়ক পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করে নাগরিক সমাজ। মানববন্ধনে জাতীয়তাবাদী দল (বিএনপি), কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর খেলার মাঠ ফিরে পেলো কুড়িগ্রামের উলিপুরের পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, স্হানীয় কিছু লোকজন এলাকার চলাচলের রাস্তা দখল করে গৃহ নির্মাণ করে। এসময় পথচারীরা বাঁধ্য হয়ে বিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে চলাচল করতো। এক সময় মাঠটি পথচারীদের রাস্তায় পরিণত হয়। সরকারি উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলে পাশ্ববর্তী কিছু লোকের বাঁধায় তা বন্ধ হওয়ার উপক্রম হয়। ৩০ জুন

সরাইলে তিন দিনের ঝগড়া' অবসান প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক

সরাইলে তিন দিনের ঝগড়া' অবসান প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক

সরাইল উপজেলা কালিকচ্ছ বাজারে  পাওনা টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুইদল গ্রামবাসী। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলে।  এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক  আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট