শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হাকিমপুরে যৌতুক, মাদক ও প্রতারণায় গ্রেফতার ৬

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ২০:১৩

শেয়ার করুনঃ
হাকিমপুরে যৌতুক, মাদক ও প্রতারণায় গ্রেফতার ৬

দিনাজপুরের হাকিমপুরে বিশেষ অভিযানে নারী নির্যাতন, মাদক ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২১ জুন) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক।

অভিযানে নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেফতার হন পৌর শহরের বাসুদেবপুর এলাকার ব্যবসায়ী নাহিদ হোসেন মন্ডল (৩২)। তিনি বাংলাহিলি বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। পুলিশ জানায়, নাহিদের বিরুদ্ধে তার স্ত্রী মোছাঃ তাজমিন নাহার শিমা (২৩) যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আদালত থেকে থানায় আসলে তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয় (মামলা নম্বর ৬(৬) ২০২৫)। এর পরিপ্রেক্ষিতে রাতের অভিযানে নাহিদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, নাহিদ হোসেন পূর্বে বিবাহিত ছিলেন। পরবর্তীতে অন্য নারীর সংসার ভেঙে তাজমিনকে বিয়ে করে আলাদা সংসার শুরু করেন। কিছুদিন যেতে না যেতেই শুরু হয় যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন। অতিষ্ঠ হয়ে স্ত্রী আদালতের শরণাপন্ন হন। এছাড়া, নাহিদের বিরুদ্ধে ব্যবসার নামে ভারতীয় মহাজন ও ঢাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পণ্য সরবরাহের কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে।

আরও

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
একই রাতে পুলিশের অন্য অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার ইমন মন্ডল (৩২) কে ২০ পিস অ্যাম্পলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এছাড়া, বৈগ্রাম গ্রামে অভিযান চালিয়ে পুলিশ মোছাঃ জয়নব বেগম (৪৮) কে ৫০ পিস ট্যাপেন্ডাল ও ২৯ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। একই গ্রাম থেকে ফৌজদারি মামলার আসামি মজনু (৩০) ও মনিরুল ভূট্টা (২৮) কে গ্রেফতার করা হয়। আরেক অভিযানে নিয়মিত মামলার একজন আসামিকেও গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোঃ নাজমুল হক।

যৌতুক, মাদকপ্রতারণাগ্রেফতার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ চায় ডিএমপি

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দেবীদ্বারে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে, পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এসে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।  এসময় উপস্থিত থেকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশকে সমর্থন

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

সহজ-সরল ছন্দ, সুকোমল অনুভূতির প্রকাশ আর নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে পাঠকদের সামনে এলো তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’। গতকাল বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে বইটি আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখে।  অনুষ্ঠানে বক্তব্য দেন দেশ রূপান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, খোলা কাগজ-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার কলামিস্ট

জয়পুরহাটে দুই কষ্টিপাথরের মূর্তিসহ আটক তিনজন পাচারকারী

জয়পুরহাটে দুই কষ্টিপাথরের মূর্তিসহ আটক তিনজন পাচারকারী

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটকসহ দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার সাকাহার ইউনিয়নসংলগ্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। বিষয়টি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী। সমসাময়িক প্রতিবেদনে একই অভিযানের

সিজারের পর পেটে গজ, সিসিইউতে জীবন-মৃত্যুর লড়াই বিথীর

সিজারের পর পেটে গজ, সিসিইউতে জীবন-মৃত্যুর লড়াই বিথীর

রাজবাড়ীর গোয়ালন্দের ডিপ্লোমা মিডওয়াইফ বিথী আক্তার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অভিযোগ, চলতি বছরের ৬ মে অস্ত্রোপচারের সময় তার পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়। পরে এ নিয়ে জটিলতা তৈরি হলে প্রায় দুই মাস পর তাকে আবার বড় ধরনের অস্ত্রোপচার করতে হয়। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিথী

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মেসার্স জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জয় টি স্টোর, পিরোজপুর হার্ডওয়্যার স্টোর, আয়শা স্টোর, আকন সাইকেল এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্স ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতের দিকে হঠাৎ পুরাতন কাপড়িয়াপট্টি সড়কের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।