বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভুল পরিচয়ে আটক, থানায় উত্তেজনা

মাসুদ বাবু
মাসুদ বাবু লালমনিরহাট, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৮:৯

শেয়ার করুনঃ
ভুল পরিচয়ে আটক, থানায় উত্তেজনা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নামের মিল থাকায় সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নূরনবী কাজলকে পুলিশ ভুল করে আটক করে থানায় রাতভর আটকে রাখে। বুধবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার সকালে নেতা-কর্মীরা থানায় জড়ো হয়ে বিক্ষোভ করে ওসি মাহামুদুন নবীর অপসারণের দাবি জানান। বিক্ষোভের মুখে ওসি ওই নেতাকে মুক্তি দিতে 

বাধ্য হন। খন্দকার নূরনবী কাজল জানান, তার নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশ তাকে আটক করেছে। তিনি অভিযোগ করেন, পূর্বে মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদ করায় প্রতিশোধপরায়ণ ওসি তাকে গ্রেপ্তার করেন। কাজলের পরিবারের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে হয়রানি করেছে এবং থানায় তার স্ত্রীর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। স্ত্রী নাসরিন ফারহানা 

জানান, থানায় গিয়ে তিনি প্রতিবাদ করলে ওসি তাকে বলেছিলেন, মূল আসামিকে ধরে দিলে তবেই তার স্বামী মুক্তি পাবে। এ ধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি ওসির বিচার দাবি করেন। স্থানীয় রাজনৈতিক নেতার এমনভাবে গ্রেপ্তার এবং জনগণের উত্তেজনায় থানায় যে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, প্রশাসনের দায়িত্বশীল পদে এমন অসতর্ক ও কর্তৃত্ববাদী আচরণ 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

সাধারণ নাগরিকদের নিরাপত্তাহীনতায় ফেলছে। যদিও ওসি মাহামুদুন নবী দাবি করেন, এটি নিছক একটি ভুলবশত ঘটনা এবং নামের মিল থাকায় কাজলকে আটক করা হয়েছিল। কিন্তু ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর চোখে এটি ছিল উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি নিয়ে এলাকায় 

ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও ওসি মাহামুদুন নবীর ভূমিকা নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বলে জানা গেছে।

হাতীবান্ধাসেচ্ছাসেবক দলভুল আটকওসি অপসারণ দাবি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

নেইমারের প্রত্যাবর্তনে নতুন শক্তি পেল ব্রাজিল, দাপুটে জয়

নেইমারের প্রত্যাবর্তনে নতুন শক্তি পেল ব্রাজিল, দাপুটে জয়

ইরান অভিযান ঘিরে ইউরোপীয় মিত্রদের কড়া সমালোচনা ট্রাম্পের

ইরান অভিযান ঘিরে ইউরোপীয় মিত্রদের কড়া সমালোচনা ট্রাম্পের

মার্কিন-ইসরায়েলি হামলায় ন্যাটোর সম্পৃক্ততার অভিযোগ ইরানের

মার্কিন-ইসরায়েলি হামলায় ন্যাটোর সম্পৃক্ততার অভিযোগ ইরানের

জোড়া শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলা, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

জোড়া শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলা, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

জনপ্রিয় সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

কক্সবাজারের টেকনাফে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করে অসহায় এক কিশোর চালকের মুখে হাসি ফিরিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। জানা যায়, গত ২৩ জুন বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ১৪ বছর বয়সী এক অটোরিকশা চালক ছিনতাইয়ের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।