মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬১০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হাকিমপুরে জুয়ার আড্ডায় পুলিশের অভিযান: মূল হোতা সহ ৪ আটক

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:১৮

শেয়ার করুনঃ
হাকিমপুরে জুয়ার আড্ডায় পুলিশের অভিযান: মূল হোতা সহ ৪ আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযানে পুলিশ একটি জুয়ার আড্ডায় হানা দিয়ে মূল হোতা সহ চারজনকে আটক করেছে। এসময় জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।  

সোমবার সন্ধ্যায় উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার আড্ডা ভেঙে দেয় পুলিশ। আটককৃতদের কাছ থেকে ১৮ হাজার ২০০ টাকা নগদ অর্থ, একটি ডাব্বু ও একটি প্লাস্টিক বস্তা জব্দ করা হয়।  

আটককৃতদের মধ্যে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ইটাই গ্রামের এনামুল হক আনামকে। অন্যরা হলেন রবিউল ইসলাম বুলেট, শামসুল হক ও আজাহার আলী। আনাম দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আড্ডা চালাচ্ছিল বলে অভিযোগ রয়েছে।  

আরও

রোহিঙ্গা ঢলের নয় বছর, নিরাপদ প্রত্যাবাসনের অপেক্ষায় ১৩ লাখের বেশি মানুষ

রোহিঙ্গা ঢলের নয় বছর, নিরাপদ প্রত্যাবাসনের অপেক্ষায় ১৩ লাখের বেশি মানুষ
স্থানীয় বাসিন্দারা জানান, আনামের জুয়ার আড্ডায় আশেপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সের লোকজন আসত। এ কারণে এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে গিয়েছিল। আনামের আটকের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।  

পুলিশ জানায়, বিশেষ কৌশল অবলম্বন করে এই অভিযান চালানো হয়েছে। আগে কয়েকবার অভিযান চালিয়েও আনামকে আটক করা সম্ভব হয়নি। এবার পুলিশ সদস্যরা গামছা ও লুঙ্গি পরে সাধারণ মানুষের ছদ্মবেশে অভিযান চালিয়ে সফল হন।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা জানান, আনামের বিরুদ্ধে আগেও জুয়া ও ডাকাতির মামলা রয়েছে। সে একাধিক মামলায় পলাতক ছিল। এবার তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।  

উপজেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়া ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।  

হাকিমপুরজুয়া আড্ডাপুলিশ অভিযানএনামুল হক আনাম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ভাইকে হত্যায় ১৭০০ টাকা, আদালতে স্বীকারোক্তি

ভাইকে হত্যায় ১৭০০ টাকা, আদালতে স্বীকারোক্তি
এই অভিযানে অংশ নিয়েছিলেন হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়ামত উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ সদস্য। তারা অভিনব পদ্ধতিতে অভিযান চালিয়ে সফল হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

সর্বশেষ সংবাদ

বিচারকদের বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা

বিচারকদের বাণিজ্যিক কোচিংয়ে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রায় ২ লাখ ভিসা বাতিলের উদ্যোগ

মক্কা জোটে ইরানকে আমন্ত্রণ, বাড়ছে আঞ্চলিক সমীকরণ

মক্কা জোটে ইরানকে আমন্ত্রণ, বাড়ছে আঞ্চলিক সমীকরণ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

জনপ্রিয় সংবাদ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

এ সম্পর্কিত আরও পড়ুন

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ঘোষণা হওয়ার কথা রয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়। আদালতে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানিতে অংশ নেন। মামলার

উলিপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবক গ্রেপ্তার

উলিপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বিশাল সরকার সূর্য (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উলিপুর পৌরসভার থানা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উলিপুর পৌরসভার থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিশাল সরকার সূর্যকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার জোতদার পাড়া এলাকার সমীর সরকার

রোহিঙ্গা ঢলের নয় বছর, নিরাপদ প্রত্যাবাসনের অপেক্ষায় ১৩ লাখের বেশি মানুষ

রোহিঙ্গা ঢলের নয় বছর, নিরাপদ প্রত্যাবাসনের অপেক্ষায় ১৩ লাখের বেশি মানুষ

জনাকীর্ণ রোহিঙ্গা শিবিরে ত্রিপল ও বাঁশের বেড়ায় তৈরি আট থেকে দশ ফুটের ছোট কুঁড়েঘরে গাদাগাদি করে বসবাস করছেন রোহিঙ্গারা। এভাবেই কেটে গেছে নয় বছর। ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের নবম বর্ষপূর্তি ও রোহিঙ্গা গণহত্যা দিবস। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের অগ্নিসংযোগ, নিপীড়ন, ধর্ষণ ও গণহত্যার মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। দীর্ঘ নয় বছরেও নিজ

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার মামলায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলোচিত এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছরের বিচারিক প্রক্রিয়ার অবসান হলো। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ আগস্ট অনুষ্ঠেয় এ কর্মী সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রোববার বাদ মাগরিব আলীহাট ইউনিয়নের মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও