সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ দাবিতে বরিশালে মানববন্ধন

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:২৫

শেয়ার করুনঃ
ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ দাবিতে বরিশালে মানববন্ধন
ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশালের জনগণ ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ এবং চীন সরকারের অর্থায়নে বরিশালে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি বর্তমানে ২ লেনের সংকীর্ণ রূপে রয়েছে। প্রতিনিয়ত এই সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, যার ফলে জানমাল হুমকির মুখে পড়েছে। তারা জানান, প্রতিদিন এই মহাসড়কে হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে। কিন্তু রাস্তাটি সরু হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাত্রীদের চলাচল করতে হয়।

বিশেষ করে পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা এখন ভোগান্তিতে রূপ নিয়েছে। কারণ, ভাঙ্গা থেকে বরিশাল পৌঁছাতে এখনও চার ঘণ্টার বেশি সময় লাগে, যা ব্যবসা-বাণিজ্য ও সাধারণ যাতায়াতের জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। বক্তারা বলেন, রাস্তা ৬ লেনে উন্নীত হলে একদিকে দুর্ঘটনা ও যানজট কমবে, অন্যদিকে দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটন খাতে বিপুল অগ্রগতি সাধিত হবে।

আরও

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২
মানববন্ধনে বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। তারা জোর দাবি জানান, বরিশাল বিভাগে যেন অন্তত একটি আধুনিক ও উন্নত মানের বিশেষায়িত হাসপাতাল নির্মিত হয়। দক্ষিণাঞ্চলের প্রায় ১ কোটি মানুষ এখনও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ছুটে যান। বরিশালে এমন একটি হাসপাতাল স্থাপন হলে চিকিৎসাসেবা সহজলভ্য হবে এবং চাপ কমবে রাজধানীর হাসপাতালগুলোতে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান বলেন, উন্নয়ন ও চিকিৎসা—দুটোই মানুষের মৌলিক অধিকার। দক্ষিণাঞ্চলকে অবহেলার অবসান হওয়া উচিত। তিনি ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক ও বরিশালে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জোরালোভাবে তুলে ধরেন।

এছাড়াও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, দক্ষিণাঞ্চল বহুদিন ধরেই বঞ্চনার শিকার। চিকিৎসা, অবকাঠামো, যোগাযোগ—সবখাতেই উন্নয়নের ছোঁয়া কম। তিনি বলেন, সময় এসেছে সরকারকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভাঙ্গা-কুয়াকাটাচীনের বিশেষায়িত হাসপাতালবরিশালে মানববন্ধন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মানববন্ধনে আরও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং এই দাবিগুলো বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় বিনিয়োগকারীদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুর রব, আব্বাস, রশিদ, লাল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০-২৫ জন নারী-পুরুষের অংশগ্রহণে একটি জায়গায় টিনের ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালানো হয়। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা সৈকতসংলগ্ন এলাকায় ১৯৯৬

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

মাত্র চার বছর বয়সেই বাবাকে হারিয়েছিল শ্রীমঙ্গলের দৃষ্টি ছেত্রী। বাবার আদর-স্নেহ বোঝার আগেই মাথার ওপর থেকে সরে যায় বাবার ছায়া। কিছুদিন পর মা নমিতা রানীও অন্য সংসারে চলে গেলে দৃষ্টির জীবনে নেমে আসে আরও কঠিন বাস্তবতা। এরপর পিতৃহীন দৃষ্টির আশ্রয় হয় পিসি অকাল বিধবা নির্মলা দেবীর কাছে। নিজের অভাব-অনটনের মধ্যেও পরম মমতায় ভাইঝিকে বড় করেছেন তিনি। দৃষ্টি ছেত্রীর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস। সোমবার দুপুরে কাস্টমস অফিসসংলগ্ন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত দ্রব্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও বিভিন্ন ধরনের প্রসাধনী

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

কুমিল্লার দেবীদ্বারে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবার মান এবং বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেবীদ্বার দক্ষিণ ও পৌর এলাকার বিভিন্ন বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এবং একটি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। অভিযানে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ও একটি রেস্তোরাঁকে মোট ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে

নানার সঙ্গে বরিশাল যাওয়া হল না ছোট্ট মাহিনের

নানার সঙ্গে বরিশাল যাওয়া হল না ছোট্ট মাহিনের

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে। সে দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে মাহিন হাজীপুর এলাকায় তার নানা অহিদ শিকদারের

সর্বশেষ সংবাদ

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস