বুধবার, ৬ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পাঁচবিবিতে ছাত্রদল নেতাকে গুলি, কিলার আটক

মোস্তাকিন হোসেন
মোস্তাকিন হোসেন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৩৯

শেয়ার করুনঃ
পাঁচবিবিতে ছাত্রদল নেতাকে গুলি, কিলার আটক
ছাত্রনেতাকে হত্যার চেষ্টাকারী কোয়েল এবং উদ্ধারকৃত অস্ত্র

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে জেলা ছাত্রদলের সাবেক জনপ্রিয় নেতা মোঃ শামীম হোসেনকে হত্যার উদ্দেশ্যে ছয়জন ভাড়াটে সন্ত্রাসী একাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান শামীম। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে একজন কিলারকে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করে গণপিটুনি দেয়। বাকি পাঁচজন পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পৌর সুপার মার্কেটে অবস্থিত বায়েজিদের কাপড়ের দোকানের সামনে। শামীম হোসেন সেখানে ব্যবসায়িক কাজে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী যুবদল নেতা হারুন জানান, “সারাদিন পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শেষে শামীম দোকানে ছিলেন। হঠাৎ করে দুইটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক এসে দোকানের সামনে দাঁড়ায়। তাদের মধ্যে হেলমেট পরা একজন শামীমকে দেখিয়ে দিলে বাকিরা তার ওপর গুলিবর্ষণ শুরু করে।”

আরও

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ
শামীম গুলির শব্দ শুনেই দ্রুত নিচে শুয়ে পড়েন, ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তিনি প্রাণে বেঁচে যান।

যুবদল নেতা সজল বলেন, “গুলির পরপরই একজন কিলার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়, আর অন্যরা দৌড় দেয়। এ সময় এক কিলারকে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে ফেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।”

আটককৃত ব্যক্তি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্টপুর গ্রামের শাহাদত মোল্লার ছেলে কোয়েল হোসেন (২৮)।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ঘটনাস্থলে এসে পুলিশ আহত অবস্থায় কোয়েল হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠায়।

আরও

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

ছাত্রদল নেতাগুলিপাঁচবিবি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার
সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেন বলেন, “পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিকুন নাহার শিখার স্বামী শাহ কামাল এই হামলার পেছনে রয়েছেন। তিনি ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছেন।”

অভিযোগের বিষয়ে শাহ কামালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে হোয়াটস্যাপে দেওয়া এক বার্তায় সাবেক চেয়ারম্যান সাবিকুন নাহার শিখা জানান, “আমরা স্বপরিবারে দেশের বাইরে আছি। শামীমের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল হোসেন জানান, “একজনকে পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে। একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। যারা এই ঘটনায় জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়ভাবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলেও উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

এ সম্পর্কিত আরও পড়ুন

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্য উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার (৫ মে) ভোর ৪টার

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সরাইল–অরুয়াইল সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। উচালিয়াপাড়া মোড় থেকে বড় দেওয়ানপাড়া গোরুস্তান পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পিচঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে হাঁটুসমান পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, পাশের প্রধান খাল দখল করে দোকান

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ এক বৃদ্ধাকে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মোঃ আবু সাইদের স্ত্রী মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বুধবার (৬ মে) সকালে স্থানীয়রা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। স্থানীয় সূত্রে জানা গেছে, পাইককান্দি গ্রামের ভ্যানচালক মিঠু খান (৫০) গত ৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পরদিন

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার স্থানীয় বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও রসুনের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে নিত্যপ্রয়োজনীয় এই দুই মসলাজাত পণ্যের মূল্য। তবে সরবরাহ সংকটে উল্টো বেড়েছে আদার দাম, যা নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার (৬ মে) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারের প্রায় প্রতিটি দোকানেই পেঁয়াজ