বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরিষার হলুদ ফুলে ব্যস্ত হাকিমপুরের মৌচাষিরা

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪২

শেয়ার করুনঃ
সরিষার হলুদ ফুলে ব্যস্ত হাকিমপুরের মৌচাষিরা

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলি এলাকায় প্রতি বছরের মতো এবারও সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ। আর সেই সরিষা ক্ষেত ঘিরেই এখন ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার মৌচাষিরা। উপজেলার বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে নিয়মিত মধু সংগ্রহ করছেন তারা। এতে একদিকে যেমন মৌচাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বেকারত্বও কমছে।

মৌচাষিরা জানান, সরিষা ফুল থেকে সংগৃহীত মধুর চাহিদা বেশি এবং এটি স্বাদে ও মানে উন্নত হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যায়। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়। এসব মধু স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

হাকিমপুর হিলি পৌর শহর থেকে হিলি-বগুড়া মহাসড়কের তিন কিলোমিটার দূরে ছাতনী গ্রামের সড়কের পাশে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালি, বুড়িগোয়ালিনী এলাকার বাসিন্দা ও মেসার্স ভাই ভাই মৌ খামারের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন। তিনি জানান, মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে তৈরি বাক্স ব্যবহার করা হয়। বাক্সের ভেতরে কাঠের তৈরি সাতটি ফ্রেমে মোম দিয়ে বানানো বিশেষ সিট লাগানো থাকে এবং একটি রানি মৌমাছি রাখা হয়। রানি মৌমাছির আকর্ষণে প্রতিটি বাক্সে প্রায় এক থেকে দেড় হাজার পুরুষ মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে।

আরও

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ
আনোয়ার হোসেন বলেন, বছরে চার মাস সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করা হয়। বাকি সময় মৌমাছিকে কৃত্রিমভাবে চিনি খাইয়ে টিকিয়ে রাখতে হয়। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মধু সংগ্রহের উপযুক্ত সময়। বর্তমানে প্রতিদিন ৭ থেকে ৮ কেজি মধু পাওয়া যাচ্ছে। তিনি এই মাঠে ৮০টি বাক্স বসিয়েছেন এবং প্রতি কেজি মধু ৪০০ টাকা দরে বিক্রি করছেন। এ পর্যন্ত তিনি এক থেকে দেড় মন মধু সংগ্রহ করেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সরিষা ক্ষেত থেকে মধু কিনতে আসা এমদাদুল হক বলেন, সরিষা ফুলের মধু খাঁটি ও সুস্বাদু। খাঁটি মধুর যে স্বাদ, তা এই মধুতেই পাওয়া যায়। একই কথা জানান হাকিমপুর পৌরসভার বাসিন্দা সোহরাব হোসেনও।

মৌচাষিসরিষার হলুদ ফুলে ব্যস্ত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম জানান, চলতি রবি মৌসুমে উপজেলায় সরিষার আবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৩৫০০ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ৩৭০০ হেক্টর জমিতে। ১৪০০ জন কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সরিষা ক্ষেতের পাশে মৌচাষ হলে ফলন প্রায় ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়, যা কৃষক ও মৌচাষি উভয়ের জন্যই লাভজনক।

সর্বশেষ সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

সমঝোতা কার্যকর শুরু, হরমুজ প্রণালি দিয়ে ১১ জাহাজ চলাচল

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

জি–৭ সম্মেলনে মোদি মেলোনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত হচ্ছে, দাবি পাকিস্তানের

এ সম্পর্কিত আরও পড়ুন

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

গরম কড়াই দিয়ে কিশোরীকে ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেফতার

খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে ২০০ শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তারা কারখানার সাপ্লাই লাইনের পানি পান করেন। এরপরই একের পর এক

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

রাজারহাটে রেললাইনে বালুভর্তি ট্রাক, ট্রেন যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মন্ডলের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

কমলগঞ্জে আনারকলি চাষে কৃষকের অভাবনীয় সাফল্য

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদেশি ফল ‘প্যাশন ফ্রুট’, যা স্থানীয়ভাবে আনারকলি বা ট্যাং ফল নামে পরিচিত, সমতল ভূমিতে প্রথম বাণিজ্যিকভাবে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক সালেহ আহমদ। উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঘমারা গ্রামের এই কৃষি উদ্যোক্তা কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে শুরু করা চাষকে এখন বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন। জানা গেছে, কয়েক বছর আগে জেলার পাহাড়ি অঞ্চলে

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে

প্রবাসী যমজ ভাইয়ের সঙ্গে শিক্ষার্থী যমজ বোনের বিয়ে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও বিরল ঘটনার মধ্য দিয়ে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই কন্যার সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের যমজ দুই পুত্রের এই বিয়ে অনুষ্ঠিত হয়। জানা যায়, যমজ দুই ভাই মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার বর্তমানে প্রবাসে কর্মরত।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট