সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মির্জা ফখরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

মোঃ ইলিয়াস আলী
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৯:৭

শেয়ার করুনঃ
মির্জা ফখরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সোশ্যাল মিডিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ছোট ভাই মির্জা ফয়সল আমিন এবং পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সম্প্রতি জ্যাকব মিল্টন নামের এক ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ছোট ভাই মির্জা ফয়সল আমিন ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক প্রচার চালিয়েছেন। এতে শুধু ব্যক্তি নয়, রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে তারা দাবি করেন।

আরও

আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু ঠাকুরগাঁও নয়, পুরো বাংলাদেশের গর্ব। একজন সৎ, নম্র ও ভদ্র রাজনীতিক হিসেবে তার পরিচিতি দেশের সীমানা ছাড়িয়ে গেছে। বক্তারা অভিযোগ করেন, জ্যাকব মিল্টন রাজনৈতিক উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছেন, যার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

বক্তারা আরও জানান, আইনজীবীরা ইতোমধ্যে জ্যাকব মিল্টনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। যারা অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে চায়, তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

সমাবেশে পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তব্য দেন জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দসহ অ্যাডভোকেট, শিক্ষক ও ব্যবসায়ী নেতারাও।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, মির্জা ফখরুল ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতাদের সহযোগিতা করার অভিযোগ এনে একটি ভিডিও প্রকাশ করে জ্যাকব মিল্টন। সেই ভিডিওতে মির্জা ফয়সাল আমিনের গাড়ি কেনা থেকে শুরু করে, প্রশাসনের বদলির বিষয়ে প্রভাব খাটানো, বড় অঙ্কের লেনদেন, সরকারি প্রকল্পে চাঁদা দাবিসহ নানা অভিযোগ তোলা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিএনপির মহাসচিবঠাকুরগাঁওয়ে মানববন্ধন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

তিস্তার পানি বাড়ায় প্লাবিত চরাঞ্চল, বন্যা-নদীভাঙনের আশঙ্কায় মানুষ

তিস্তার পানি বাড়ায় প্লাবিত চরাঞ্চল, বন্যা-নদীভাঙনের আশঙ্কায় মানুষ
বক্তারা বলেন, এসব ভিত্তিহীন অভিযোগের একটিও প্রমাণিত নয়। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবারকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।

জেলা বিএনপির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি জ্যাকব মিল্টনের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা না নেয়, তাহলে তারা রাজপথে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

মানববন্ধন ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিবাদে অংশ নেয়া সাধারণ মানুষ জানান, তারা কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বরং একজন জনপ্রিয় ও নীতিবান নেতার সম্মান রক্ষায় প্রতিবাদ জানাতে এসেছেন।

এ সময় আইনজীবীরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের শামিল। বক্তারা সরকারের কাছে অনুরোধ জানান, যেন সোশ্যাল মিডিয়ায় তথ্য সন্ত্রাস বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

এ সম্পর্কিত আরও পড়ুন

তিস্তার পানি বাড়ায় প্লাবিত চরাঞ্চল, বন্যা-নদীভাঙনের আশঙ্কায় মানুষ

তিস্তার পানি বাড়ায় প্লাবিত চরাঞ্চল, বন্যা-নদীভাঙনের আশঙ্কায় মানুষ

উজানের ঢল ও টানা ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে শুরু করেছে। পানির চাপ বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বন্যা ও নদীভাঙনের শঙ্কায় নিরাপদ আশ্রয়ের প্রস্তুতি নিচ্ছেন। রোববার (২৮ জুন) রাত ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির স্তর ৫২ দশমিক ২৫ মিটার রেকর্ড করা হয়। বিপৎসীমা ৫২

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

হালকা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের কালিঘাট-হোসনাবাদ সড়কের ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা ব্যয়ের নির্মাণ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার (২৮ জুন) সকালে সড়কের বাকি অংশের আরসিসি ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী উন্নতমানের ভিটি বালু, পাথর

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দুইজনের কাছ থেকে মোট ১২০ পিস টাফেন্ডাডল ট্যাবলেটও উদ্ধার করা হয়। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত