
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১৯:০

ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ। ‘নো-ওয়ার্ক, নো-স্কুল’ কর্মসূচির ডাক দিয়ে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
