শুক্রবার, ১২ জুন, ২০২৬৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

নতুন অধ্যাদেশে বিচার প্রক্রিয়ায় আধুনিক সংশোধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ৩:১০

শেয়ার করুনঃ
নতুন অধ্যাদেশে বিচার প্রক্রিয়ায় আধুনিক সংশোধন

‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশের মাধ্যমে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধে অভিযুক্তদের বিচারের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল, যা তখনকার গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়। তবে, আন্তর্জাতিক আইনের প্রতি বর্তমান বিশ্বের বিশেষ গুরুত্ব এবং মানবাধিকার সংগঠনগুলোর সুপারিশের কারণে ১৯৭৩ সালের আইনটি এখন আরো সমন্বিত ও যুগোপযোগী করার প্রয়োজনীয়তা অনুভূত হয়।

আরও

কুষ্টিয়া সীমান্তে ১২ জন পুশইন চেষ্টা প্রতিহত বিজিবি'র

কুষ্টিয়া সীমান্তে ১২ জন পুশইন চেষ্টা প্রতিহত বিজিবি'র

এখানে মূলত রোম স্ট্যাচু অব দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (ICC) এর সঙ্গে সামঞ্জস্যতা আনানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে আইনটি আন্তর্জাতিক আইন ও আইনের প্রতিষ্ঠিত বিধানগুলোর সাথে আরও সঙ্গতিপূর্ণ হবে। এই সংশোধনীর খসড়ায় উল্লেখযোগ্য কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমনঃ অপরাধের দায় নির্ধারণ, ভিডিও ও অডিওর মাধ্যমে বিচারকাজ সম্প্রচার, বিদেশি আইনজীবী নিয়োগের বিধান, অভিযুক্তের অধিকার সংরক্ষণ, সাক্ষ্যের গ্রহণযোগ্যতা, তদন্ত কর্মকর্তা কর্তৃক তল্লাশী ও জব্দ করা এবং সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা প্রদান ইত্যাদি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া, খসড়ার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, দপ্তর, বিশ্ববিদ্যালয়, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং অংশীজনদের সঙ্গে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। তাদের পরামর্শ অনুযায়ী খসড়ায় পরিমার্জন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হয়েছে।

আরও

নলছিটিতে ইয়াবাসহ আটক দুই যুবক আদালতে প্রেরণ

নলছিটিতে ইয়াবাসহ আটক দুই যুবক আদালতে প্রেরণ

এদিকে, বর্তমান সংসদ ভেঙে যাওয়ার পর এবং আন্তর্জাতিক অপরাধের বিচারের জন্য জরুরি ভিত্তিতে আইনটি সংশোধন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়াটি উপদেষ্টা পরিষদের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

এখন, এই সংশোধনী অধ্যাদেশের খসড়া আইনের কার্যকরী বাস্তবায়নে একটি নতুন দিশা তৈরি করবে। মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আশা করছে যে এই সংশোধনীর মাধ্যমে বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। এছাড়া, অভিযুক্তদের অধিকার ও ভিকটিমদের সুরক্ষা নিশ্চিত করা হবে, যা আন্তর্জাতিক মানের বিচার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

নতুন অধ্যাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

ভূরুঙ্গামারীতে ফারিয়ার ত্রি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি নুরুল ॥ সম্পাদক আশিকুর

ভূরুঙ্গামারীতে ফারিয়ার ত্রি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি নুরুল ॥ সম্পাদক আশিকুর

রাজনগরে মানবিক উদ্যোগে পিতৃহীন দুই কনের রাজকীয় বিয়ে

রাজনগরে মানবিক উদ্যোগে পিতৃহীন দুই কনের রাজকীয় বিয়ে

গোপালপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

গোপালপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা

বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা

ঢাকা মহানগর এখন বসবাসের অযোগ্য: মির্জা ফখরুল

ঢাকা মহানগর এখন বসবাসের অযোগ্য: মির্জা ফখরুল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের

বিদ্যুৎ দামের প্রভাব থেকে ৬৫ শতাংশ গ্রাহক মুক্ত

বিদ্যুৎ দামের প্রভাব থেকে ৬৫ শতাংশ গ্রাহক মুক্ত

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

এ সম্পর্কিত আরও পড়ুন

দিল্লি বৈঠক শেষে হয়নি বিএসএফ-বিজিবি যৌথ সংবাদ সম্মেলন

দিল্লি বৈঠক শেষে হয়নি বিএসএফ-বিজিবি যৌথ সংবাদ সম্মেলন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। তবে সম্মেলন শেষে পূর্বনির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি, যা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। সম্মেলনে বিজিবি প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এবং বিএসএফের ডিজি প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতের প্রতিনিধিদল অংশ নেয়। মঙ্গলবার দিল্লির লোদী

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানি মন্ত্রী

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানি মন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে। লক্ষ্য বাস্তবায়নের জন্য হাতে খুব

বাংলাদেশ-ভারত একসঙ্গে হলে বিশ্বশক্তি হবে: দিনেশ ত্রিবেদী

বাংলাদেশ-ভারত একসঙ্গে হলে বিশ্বশক্তি হবে: দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বমঞ্চে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে বিবেচনা করলে ১৬০ কোটির একটি বিশাল জনশক্তি তৈরি হয়। দুই গণতান্ত্রিক দেশের এই শক্তি এক হলে তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হবে। শুক্রবার বেলা সাড়ে ১১টার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর

দেশের ৯০ শতাংশে পৌঁছাবে ৫জি ইন্টারনেট সেবা

দেশের ৯০ শতাংশে পৌঁছাবে ৫জি ইন্টারনেট সেবা

আইসিটি এবং টেলিকম খাতকে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ৫জি ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট উপস্থাপনার সময় তিনি আইসিটি

প্রস্তাবিত বাজেটকে ক্রিয়েটিভ বললেন মির্জা ফখরুল

প্রস্তাবিত বাজেটকে ক্রিয়েটিভ বললেন মির্জা ফখরুল

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব শ্রেণির মানুষের কল্যাণের কথা চিন্তা করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনের নিজ চেম্বারে বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, এটি একটি উৎপাদনবান্ধব,