রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ময়মনসিংহে প্রতিদিন বিয়ে ৫৭টি, বিচ্ছেদ ২০টি !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ৩:২৬

শেয়ার করুনঃ
ময়মনসিংহে প্রতিদিন বিয়ে ৫৭টি, বিচ্ছেদ ২০টি !

ময়মনসিংহে বাড়ছে বিয়ের হার। সেই সঙ্গে বাড়ছে তালাক বা বিবাহবিচ্ছেদ। আর এর অন্যতম প্রধান কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক (পরকীয়া) এবং দাম্পত্য জীবনে অক্ষমতা, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব, অল্প বয়সে বিয়ে। এসবকেই বিবাহ বিচ্ছেদের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। গত বছর জেলায় দৈনিক গড়ে বিয়ে হয়েছে ৫৭টি আর বিচ্ছেদ ঘটেছে ২০টি করে। 

ময়মনসিংহ জেলায় প্রায় ৬০ লাখ লোক বসবাস করে। জেলা সাব-রেজিস্ট্রারের তথ্য থেকে জানা যায়, এ জেলায় ২০২৩ সালে বিয়ে হয়েছে ২০ হাজার ৮০৫টি। এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে ৭ হাজার ৩০০টি। সে হিসাবে দৈনিক গড়ে ৫৭ বিয়ে এবং ২০ টির মতো বিচ্ছেদের ঘটনা ঘটেছে। সে হিসাবে বিচ্ছেদের হার প্রায় ৩৩ শতাংশ। এর আগের বছর ২০২২ সালে ২০ হাজার ২১৩টি বিয়ের মধ্যে বিচ্ছেদ ঘটেছে ৬ হাজার ৩৯০ টি। সে হিসাবে দৈনিক গড়ে ৫৬ বিয়ে এবং ১৮ টির মতো বিচ্ছেদ ঘটেছে। ২০২১ সালে ১৯ হাজার ৯৩৩টি বিয়ের মধ্যে বিচ্ছেদ হয় ৫ হাজার ৯১১ টি। ২০২০ সালে ২১ হাজার ৮টি বিয়ের বিপরীতে বিচ্ছেদ ঘটে ৫ হাজার ৫৩২টি। 

আরও

কুয়াকাটায় বেড়িবাঁধে অর্ধশতাধিক বিজ্ঞাপনী ফ্রেম, জিওটিউব ক্ষতিগ্রস্তের অভিযোগ

কুয়াকাটায় বেড়িবাঁধে অর্ধশতাধিক বিজ্ঞাপনী ফ্রেম, জিওটিউব ক্ষতিগ্রস্তের অভিযোগ

বিয়ে বিচ্ছেদ বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী নাহরিন সুলতানা নীলা বলেন, ‘আমি ১৪ বছর ধরে আইন পেশায় নিয়োজিত। এর মধ্যে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) হয়ে কাজ করেছি নারীদের নিয়ে। বিয়ে বিচ্ছেদে আমরা অনেকগুলো কারণ লক্ষ্য করতে পেরেছি। এর মধ্যে: স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ ও সমন্বয়হীনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, পরকীয়ায় জড়িয়ে পড়া, অল্প বয়সে বিয়ে, বহুবিবাহের কারণে মূলত বিয়ে বিচ্ছেদ প্রতিনিয়ত বাড়ছে।’ 

তিনি বলেন, সুনির্দিষ্ট আইন থাকলেও সঠিক প্রয়োগ না হওয়ায় কোনো ভাবেই এটি নিয়ন্ত্রণে আসছে না। বিয়ে বিচ্ছেদ নিয়ন্ত্রণে আনতে হলে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে হবে। 

বিবাহবিচ্ছেদ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

এবিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক নাজনীন সুলতানা বলেন, ‘এগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বিয়ে বিচ্ছেদের অন্যতম কারণ মানুষের মানসিকতা। দ্বিতীয় কারণ হচ্ছে, পুরুষতান্ত্রিক মনোভাব আর বহুবিবাহ।’ 

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ বিষয়ে বলেন, ‘জেলার অধিকাংশ মানুষ কর্মের সন্ধানে প্রবাসে বসবাস করেন; যার কারণে এর প্রভাব পড়ে স্ত্রীর ওপর। সেই সুযোগ ও একাকীত্ব দূর করার জন্য স্ত্রী অন্য সম্পর্কে জড়ান। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে মানুষ পরকীয়ায় জড়াচ্ছেন। সাধারণ মানুষকে এ থেকে সচেতন করতে বিট পুলিশিং জোরদার করা হচ্ছে।’ 

বিয়ে বিচ্ছেদ কমিয়ে আনতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি সারসহ আটক ৯

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি সারসহ আটক ৯

কুয়াকাটায় বেড়িবাঁধে অর্ধশতাধিক বিজ্ঞাপনী ফ্রেম, জিওটিউব ক্ষতিগ্রস্তের অভিযোগ

কুয়াকাটায় বেড়িবাঁধে অর্ধশতাধিক বিজ্ঞাপনী ফ্রেম, জিওটিউব ক্ষতিগ্রস্তের অভিযোগ

সরাইলে যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলে যানজটে নাকাল মানুষ

সরাইলে যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলে যানজটে নাকাল মানুষ

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জের সাতজন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনার ৪৫ জন রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি তাঁদের স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্তকে

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি সারসহ আটক ৯

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি সারসহ আটক ৯

মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র থেকে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় বিশেষ অভিযান চালানো হয়। সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্রে অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোট দেখতে পেয়ে

কুয়াকাটায় বেড়িবাঁধে অর্ধশতাধিক বিজ্ঞাপনী ফ্রেম, জিওটিউব ক্ষতিগ্রস্তের অভিযোগ

কুয়াকাটায় বেড়িবাঁধে অর্ধশতাধিক বিজ্ঞাপনী ফ্রেম, জিওটিউব ক্ষতিগ্রস্তের অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের দুই পাশে অর্ধশতাধিক বিজ্ঞাপনী সাইনবোর্ডের কাঠামো স্থাপন করা হয়েছে। এসব কাঠামো বসাতে বাঁধ রক্ষায় ব্যবহৃত জিওটিউব ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সৈকত লাগোয়া বাঁধে ঘন ঘন সাইনবোর্ড স্থাপনের কারণে সৈকতের সৌন্দর্য আড়াল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রোববার (১ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে সৈকত রক্ষাবাঁধের প্রায় আধা কিলোমিটার

সরাইলে যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলে যানজটে নাকাল মানুষ

সরাইলে যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলে যানজটে নাকাল মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর বাজার, কালিকচ্ছ বাজার ও উচালিয়াপাড়া চৌরাস্তায় তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষ। যত্রতত্র যানবাহন পার্কিং, সড়ক ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং রাস্তার ওপর মালামাল রাখায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সরেজমিনে দেখা গেছে, ফুটপাত দখল করে বসানো হয়েছে বিভিন্ন দোকান। সেখানে ক্রেতা-বিক্রেতার জমজমাট কেনাবেচা চলছে। কালিকচ্ছ বাজার মোড়ে

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ওপারে বিএসএফের দুই রাউন্ড গুলির পর নিজেদের সীমান্তের অভ্যন্তরে সমানসংখ্যক ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ১৯ বিজিবির মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গণমাধ্যমকে