প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১৮:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর বাজার, কালিকচ্ছ বাজার ও উচালিয়াপাড়া চৌরাস্তায় তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষ। যত্রতত্র যানবাহন পার্কিং, সড়ক ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং রাস্তার ওপর মালামাল রাখায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
