প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১৯:২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের দুই পাশে অর্ধশতাধিক বিজ্ঞাপনী সাইনবোর্ডের কাঠামো স্থাপন করা হয়েছে। এসব কাঠামো বসাতে বাঁধ রক্ষায় ব্যবহৃত জিওটিউব ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সৈকত লাগোয়া বাঁধে ঘন ঘন সাইনবোর্ড স্থাপনের কারণে সৈকতের সৌন্দর্য আড়াল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
