সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ইন্দুরকানীতে আ.লীগ কার্যালয় সহ তিনটি দোকান পুড়ে ছাই, নাশকতা দাবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩, ০:৩৪

শেয়ার করুনঃ
ইন্দুরকানীতে আ.লীগ কার্যালয় সহ তিনটি দোকান পুড়ে ছাই,  নাশকতা দাবি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মৃধারহাটে গভীর রাতে অগ্নিকান্ডে ওয়ার্ড আ.লীগের কার্যালয় সহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। 

গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এটি স্বাভাবিক কোন অগ্নিকান্ড নয় বরং বিএনপি—জামায়াতের নাশকতা বলে দাবি করেছেন স্থানীয় ওয়ার্ড আ.লীগের নেতাকর্মি এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এ অগ্নিকান্ডের ঘটনায় আ.লীগের দলীয় অফিস সহ দুটি দোকান ভস্মিভূত হওয়ায় প্রায় ২০ লাখ টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। 

আরও

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

এদিকে এ ঘটনার খবর পেয়ে রবিবার সকালে পিরোজপুর পুলিশ সুপার শফিউর রহমান ও ইন্দুরকানী থানার ওসি আল মামুন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন সহ উপজেলা ও স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

রবিবার সরেজমিনে গিয়ে প্রত্যক্ষ দশীর্দের কাছ থেকে জানা যায়, গতকাল রবিবার রাত দেড়টার দিকে স্থানীয় ৩ নং ওয়ার্ড আ.লীগের কার্যালয়ে আগুন জ¦লতে দেখেন আশপাশের বাসিন্দারা। এরপর তাদের ডাক চিৎকারে ব্যাবসায়ী ও স্থানীয় লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেস্টা করেন। এসময় আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে ফোন দেন স্থানীয় জনতা। ফায়ার সার্ভিস পৌছার আগেই ততক্ষণে পাশে থাকা রফিকুলের চায়ের দোকান এরপর ফজলুল হকের মুদি দোকানে আগুন ধরে ধাউ করে জ¦লতে থাকে। ফজলুল হকের মুদি দোকানে ১৮টি গ্যাস সিলিন্ডারের বোতল একে একে বিস্ফোরণ ঘটনার কারনে এবং দুটি ফ্রিজ, কেরসিন এবং আলকাতরা থাকার কারনে দোকানের ধারে কাছে ভিরতে পারেনি লোকজন। 

আরও

ইন্দুরকানী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রমজানের আগেই সরাইলের বাজারে লেবুতে আগুন, ক্রেতারা বিপর্যস্ত

রমজানের আগেই সরাইলের বাজারে লেবুতে আগুন, ক্রেতারা বিপর্যস্ত

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলুল হকের মুদি দোকানটি মৃধারহাটের সব চাইতে বড় দোকান ছিল। তার দোকানে ঐ দিন ২৫ বস্তা চাল, দুটি ফ্রিজ,১৮টি গ্যাস সিলিন্ডারের বোতল সহ মুদি মনোহারির অনেক মালামাল ছিল। এছাড়া রফিকুল ইসলামের চায়ের দোকানে ১টি ফ্রিজ ও ১টি টিভি ছিল। আগুনে সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ফজলুল হক বলেন, আমার দোকানটিতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল। একটি মালও আমি নামাতে পারিনি। দোকানটি পুড়ে যাওয়ায় আমার সব শেষ হয়ে গেল। রাতের আধারে কেউ আগুন ধরিয়ে দিয়ে আমাদের সর্বশান্ত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

স্থানীয় ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো: আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, প্রথমে আমাদের ওয়ার্ড আ.লীগের কার্যালয়ে আগুন জ¦লতে ছিল। এরপর মুহুর্তেই পাশের দুটি দোকানে আগুন ধরে যায়। এটি জামায়াত—বিএনপির নাশকতা ছাড়া আর কিছুই নয়। ২০১৩ সালেও তারা এ এলাকায় আতংক সৃস্টি করার জন্য এরকম অনেক নাশকতা চালিয়েছিল বলে তিনি জানান।

বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, এটা স্বাভাবিক কোন অগ্নিকান্ড নয়। নাশকতা সৃস্টির জন্য হয়ত কোন মহল আগুন ধরিয়ে দিয়ে আ.লীগের দলীয় কার্যালয় ও পাশে থাকা দুটি দোকান পুড়িয়ে দিয়েছে। 

ইন্দুরকানী থানার ওসি মো: আল—মামুন বলেন, মৃধারহাটে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শণ করি। এটি স্বাভাবিক কোন অগ্নিকান্ড না নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নাশকতা হলে এ বিষয়ে যথাযথ ভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ছবির ক্যাপশন: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মৃধার হাটে ওয়ার্ড আ.লীগের কার্যালয় সহ তিনটি দোকান ভস্মিভূত; স্থানীয় আ.লীগ ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এটি বিএনপি—জামায়াতের নাশকতা।

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

সর্বশেষ সংবাদ

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কুমড়াকান্দি ও দেওয়ানপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর তত্ত্বাবধান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

মৎস্য খাত এর আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে পাকুরিয়ার গ্রামের মৎস্যচাষী আমিনুল ইসলামের বাড়ির উঠানে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার শতাধিক মৎস্যচাষী অংশ নেয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক (৩০) নামের এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার ডান পা ভেঙে দেওয়া ও চোখ নষ্ট করার অভিযোগ রয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকায় সাবেক জেলা যুবলীগ

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি–এর হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন জেলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্য রয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় পারিবারিক কবরস্থানের পথ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাদল মাঝির ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার ভাবিসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পৈত্রিক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে বাদল মাঝির সঙ্গে তার চাচাতো ভাইদের